Ad Code

Showing posts with the label চীনShow All
চীনের প্রধান প্রধান শিল্পের নাম কর।

চীনের প্রধান প্রধান শিল্পের নাম হল(১) লােহা ও ইস্পাত শিল্প, (২) কার্পাস বয় শিল্প, (৩) কাগজ শিল্প, (৪) সিমেন্ট শিল্প, (৫) জাহাজ নির্মাণ শিল্প, (৬) রেশম বয়ন শিল্প এ (৭) রাসায়নিক শিল্প।

 ইয়াংসিকিয়াং অববাহিকার গুরুত্বপূর্ণ তিনটি কৃষিজ ফসল এবং তিনটি খনিজ দ্রব্যের  নাম লেখ।

ইয়াংসি-কিয়াং অববাহিকার গুরুত্বপূর্ণ তিনটি কৃষিজ ফসল হল(১) ধান, (২) গম এবং (৩) তুলাে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি খনিজ দ্রব্য হল(১) টাংস্টেন, (২) আকরিক লােহা এবং ৩) অ্যান্টিমনি।

চীনের হ্রদসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও।

চীনে প্রায় ৩৭০টি বড় হুদ আছে। এর মধ্যে ১৩০টির আয়তন ১০০ বর্গ কিমি,রও বেশি। সায়ডম মালভূমির পূর্বদিকে অবস্থিত (১) কোকোনর হ্রদ চীনের বৃহত্তম হ্রদ। এটি লবণাক্ত জলের হ্রদ। এখানকার অন্যান্য লবণাক্ত জলের হ্রদের মধ্যে ছিংহাই-তিব্বত মা…

ইয়াংসি-কিয়াং অববাহিকার কৃষি ও শিল্প-সম্পদগুলির নাম কর।

কৃষিসম্পদ : ধান, গম, তুলাে, আখ, চা, পাট, সয়াবীন, তামাক, তেলবীজ প্রভৃতি।  শিল্প-সম্পদ :কার্পাস বয়ন শিল্প, লােহা ও ইস্পাত শিল্প, কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি।

ইয়াংসি-কিয়াং অঞ্চলের প্রধান শিল্পগুলির নাম লেখ।

ইয়াংসি-কিয়াং অঞ্চলের প্রধান শিল্পগুলি হল(১) কার্পাস বয়ন শিল্প, (২) লােহা- ইস্পাত শিল্প, (৩) সিমেন্ট শিল্প, (৪) জাহাজ নির্মাণ শিল্প, (৫) কাগজ শিল্প, (৬) রাসায়নিক শিল্প,(৭) রেশম শিল্প প্রভৃতি।

কোন্ অঞ্চলকে চীনের হল্যান্ড' বলা হয় এবং কেন?

কোন্ অঞ্চলকে চীনের হল্যান্ড' বলা হয় এবং কেন?  অথবা, ইয়াংসি-কিয়াং নদীর ব-দ্বীপ অঞ্চলকে 'চীনের হল্যান্ড বলা হয় কেন?  উত্তর ঃ  চীনের হল্যান্ড ও ইয়াংসিকিয়াং নদীর নিপ্রবাহ, বিশেষত ব-দ্বীপ অঞ্চলকে 'চীনের হল্যান্ড বলা…

ইয়াংসিকিয়াং অববাহিকা অঞ্চলের তিনটি উল্লেখযোগ্য শিল্পের নাম ও তাদের দুটি  করে কেন্দ্রের নাম লেখ।

ইয়াংসিকিয়াং অববাহিকা অঞ্চলের তিনটি উল্লেখযোগ্য শিল্প এবং সেগুলোর দুটি করে শিল্প কেন্দ্রের নাম- (১) লােহাইস্পাত শিল্প:  সাংহাই ও উহান। (২) কার্পাস বয়ন শিল্প: সাংহাই (চীনের ম্যাঞচেস্টার) ও হ্যাংকাও।  (৩) সিমেন্ট শিল্প : সাংহাই …

ইয়াংসি-কিয়াং-এর উপনদীগুলির নাম লেখ।

ইয়াংসি-কিয়াং নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.। প্রবাহপথ সুদীর্ঘ বলে ইয়াংসি-কিয়াং-এ বহু উপনদী এসে মিশেছে। এগুলির মধ্যে—(১) মূ কিয়াং, (২) যুয়ান কিয়াং, (৩) সিন কিয়াং, (৪) কান কিয়াং প্রভৃতি ডানতীরের প্রধান উপনদী এবং (৫) মিন …

ইয়াংসি-কিয়াং অববাহিকার গুরুত্ব নির্ণয় কর।

চীনের অর্থনীতিতে ইয়াংসিকিয়াং নদীর গুরুত্ব খুবই বেশি। এর অববাহিকাকে বলে চীনের শস্যভাণ্ডার। চীনের মােট ধান উৎপাদনের প্রায় ৭০ শতাংশ এবং সব ধরনের শস্য উৎপাদনের প্রায় ৫০ শতাংশ এখানে উৎপন্ন হয়। এছাড়া খনিজ সম্পদ এবং শিল্পজাত দ্রব…

চীনের ইয়াংসি-কিয়াং নদীর গতিপথ বর্ণনা কর।

ইয়াংসিকিয়াং (দৈর্ঘ্য প্রায় ৬,৩০০ কিমি.) চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। নদীটি চীনের ছিংহাই প্রদেশের থাংগুলা পর্বতমালার গেলাভানডং শৃঙ্গের দক্ষিণ-পশ্চিম দিকের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষ…

চীনের প্রধান প্রধান নদী অববাহিকার সংক্ষিপ্ত পরিচয় দাও।

চীনে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে বলে নদী-অববাহিকার সংখ্যাও অনেক। তবে মধ্যে তিনটি নদী-অববাহিকা বড়। এগুলি হল—(১) উত্তর চীনের হােয়াংহাে অববাহিকা, (২) মধ্য চীনের ইয়াংসি-কিয়াং অববাহিকা এবং (৩) দক্ষিণ চীনের সিকিয়াং অববাহিকা। এই তি…

চীনের শিল্পাঞ্চলগুলির নাম লেখ।

চীনের শিল্পাঞ্চল: চীনে ছােট-বড় প্রায় ৯টি শিল্পাঞ্চল আছে। এগুলি হল১) মাঞ্চুরিয়া শিল্পাঞ্চল, (২) তিয়েনসিন-বেইজিং শিল্পাঞ্চল, (৩) পাওটো-সানসি শিল্পাঞ্চল, (৪) নিম্ন ইয়াংসি- সাংহাই শিল্পাঞ্চল, (৫) মধ্য ইয়াংসি-উহান শিল্পাঞ্চল, (…

কোন নদীকে চীনের দুঃখ বলা হয় এবং কেন?

হােয়াংহােকে চীনের দুঃখ' বলা হয়। ** হােয়াংহাে চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। চীনের উত্তরাংশের ওপর দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। ছিংহাই প্রদেশের বায়ানহার পর্বতের উত্তরাংশ থেকে হােয়াংহাে নদী উৎপন্ন হয়ে মঙ্গোলিয়া মালভূমি ও…

চীনের চারটি প্রধান নদীর নাম কর।

চীনের চারটি প্রধান নদীর নাম—(১) হােয়াংহাে, (২) ইয়াংসি-কিয়াং, (৩) সিকিয়াং এবং (৪) তারিম।

Load More That is All