শৈবাল সাগর বলতে কি বোঝ? অথবা, শৈবাল সাগর সৃষ্টির কারণ কি?
অথবা, টিকা লেখ: শৈবাল সাগর।
উত্তর : উপসাগরীয় স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোতের মিলিত স্রোত প্রবাহের দক্ষিণ শাখা পর্তুগালের উপকূলে বাধা পেয়ে প্রথমে দক্ষিণে ও পরে পশ্চিমে ডিম্বাকারে বেঁকে ক্যানারী স্রোত নামে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে পুনমিলিত হওয়ার সময় আটলান্টিক মহাসাগরের কয়েক হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে একটি ঘূর্ণস্রোত (Circular Current) বা জলাবর্তের সৃষ্টি করে। এই বিশাল জলাবর্তের মাঝখানে কোন রকম জলপ্রবাহ থাকে না এবং এই স্রোত বিহীন অঞ্চলে নানারকম শৈবাল বা শেওলা, আগাছা ও জলজ উদ্ভিদ জন্মায়। এই জন্য এই অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়। উত্তর প্রশান্ত মহাসাগরেও শৈবাল সাগর দেখা যায়। উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, কুরেশীয় বা জাপান স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং ক্যালিফোর্নিয়া স্রোতের জলাবর্তের মাঝখানে প্রকাণ্ড শৈবাল সাগর দেখা যায়।

0 Comments