গ্রাওব্যাঙ্ক মৎস্য চাষের জন্য অনুকুল কেন?
অথবা টিকা লেখ: গ্রাণ্ডব্যাঙ্ক।
উত্তর : ল্যাব্রাডর স্রোতের সঙ্গে সুমেরুবৃত্ত থেকে আসা হিমশৈলগুলোর মধ্যে ছোট বড় শিলা খণ্ড, নুড়ি, কাঁকড় এবং কাদা থাকে। ল্যাব্রাডর স্রোত যখন নিউ ফাউণ্ডল্যাণ্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয় তখন এই স্রোতে ভেসে আসা হিমশৈলগুলোও উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে এসে গলে যায়। এইসব হিমশৈলের মধ্যে থাকা ছোট বড় পাথর, নুড়ি, কাদা প্রভৃতি থিতিয়ে পড়ে নিউ ফাউণ্ডল্যাণ্ডের পূর্ব উপকূলের সমুদ্রবক্ষে সঞ্চিত হয়ে 'গ্রাণ্ড ব্যাঙ্ক নামে বিখ্যাত মগ্ন চড়ার সৃষ্টি করেছে। → উষ্ণ ও শীতল স্রোতের সংযোগ স্থলে প্লাঙ্কটন নামে এক ধরনের অতি ক্ষুদ্র অণুবীক্ষণীক উদ্ভিদ ও প্রাণী প্রচুর পরিমাণে জন্মায়, যা মাছের প্রধান খাদ্য। মাছের খাদ্যের প্রচুর যোগান থাকার জন্য গ্রাও ব্যাঙ্ক নামে মগ্নচড়াটিতে মৎস্য চাষের এক বিশেষ অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

0 Comments