সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি কি কি তা সংক্ষেপে বল।
উত্তর: সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি হল (ক) বায়ুপ্রবাহ (খ) পৃথিবীর আবর্তন (গ) উষ্ণতার তারতম্য (ঘ) সমুদ্র জলের ঘনত্ব ও লবণত্ব।
নিম্নলিখিত বিভিন্ন কারণে সমুদ্র স্রোতের উৎপত্তি হয়।
(ক) বায়ুপ্রবাহ: প্রবল নিয়ত বায়ু সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ওপরের স্তরের
জলরাশিকে নিজের প্রবাহের দিকে টেনে নিয়ে অগ্রসর হয়। ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।
(খ) পৃথিবীর আবর্তন: পৃথিবীর আবর্তনের জন্য সমুদ্রস্রোতের গতি উত্তর গোলার্ধে ডানদিকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়।
(গ) উষ্ণতার তারতম্য : সমুদ্রের উপরিভাগের বিভিন্ন স্থানে উষ্ণতা সম্পর্কে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়। গ্রীষ্মমণ্ডলে জলরাশি অধিক উষ্ণ ও বাষ্পীভূত হয়। ফলে জলরাশির ঘনত্ব হ্রাস পায়। এবং ওপরে উঠে যায়। বিপরীতক্রমে শীতল মেরু প্রদেশে শৈত্যের প্রভাবে জলরাশি শীতল হয়ে সঙ্কুচিত হয়। ফলে জলের ঘনত্ব বৃদ্ধি পেয়ে ভারী হয়ে নীচে নামে। এভাবে উষ্ণ ও শীতল জলবায়ু অঞ্চলে সমুদ্র জলরাশির উপরিতলের অসাম্যতা সৃষ্টি হয় এবং জলতলের সাম্যতা আনতে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।
(ঘ) সমুদ্র জলের লবণতার তারতম্য সমুদ্র জলের লবণতার পার্থক্য হলে ঘনত্বের পার্থক্য হয়। লবণতা বেশী হলে জলের ঘনত্ব বেশী হয় এবং লবণতা হ্রাস পেলে জলের ঘনত্ব হ্রাস পায়। স্বভাবতই অধিক লবণাক্ত সমুদ্রের জল ভারী হয়ে নীচে নামে এবং কম লবণাক্ত জল লঘু হওয়ায় ওপরে ওঠে। পুনরায় সমুদ্রতলের অসাম্যতা সৃষ্টি হয় এবং ঐ অসাম্যতা দূরীকরণে কম লবণাক্ত জল অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয় এবং সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।

0 Comments