Ad Code

আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব আলোচনা করো।




Advertisements

 আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব আলোচনা করো।

Ans:

আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব: ক্ষমতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি চালিত হয়।


আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ক্ষমতা।


1। আন্তর্জাতিক রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ: আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের প্রবস্তাদের মতে, ক্ষমতা-সম্পর্কিত ধারণা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক। জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বের মতো জাতীয় শক্তিকে তাঁরা রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অঙ্গ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী লেখকদের মতে, ক্ষমতা বা শক্তি হল এমন একটি মাধ্যম যার সাহায্যে কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্রনীতিকে বাস্তবে প্রয়োগ করে থাকে। ক্ষমতা অর্জন, প্রয়োগ এবং তার প্রতিষ্ঠা হল আন্তর্জাতিক রাজনীতির প্রধান প্রতিপাদ্য বিষয়। হ্যানস জে মরগেনথাউ তাঁর Politics Among Nations গ্রন্থে আন্তর্জাতিক রাজনীতিকে ক্ষমতার লড়াই বলে আখ্যা দিয়েছেন। 

2 রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণকারী: রাষ্ট্রের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে


ক্ষমতা বা শক্তির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে রাষ্ট্রগুলিকে 'শক্তি' (Power) বলে অভিহিত করা হয়েছে। যেমন—–ক্ষুদ্র শক্তি, মাঝারি শক্তি, বৃহৎ শক্তি ও অতিবৃহৎ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অতিবৃহৎ শক্তি (Super power) হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির পরে মার্কিন যুক্তরাষ্ট্র একক মহাশক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভূত হয়েছে।


3 | পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য : রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা অর্জন রাষ্ট্রগুলির পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য। মরণেনথাউ-এর মতে, শক্তিধর রাষ্ট্রগুলি আন্তর্জাতিক রাজনীতিতে তাদের লক্ষ্যপূরণের জন্য ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে থাকে। বস্তুত, ক্ষমতা অর্জন না করতে পারলে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো রাষ্ট্রের পক্ষে তার অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়। আন্তর্জাতিক রাজনীতিতে ছোটো-বড়ো প্রতিটি রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য হল ক্ষমতা অর্জন। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম বিশেষজ্ঞ জোসেফ ফ্রাঙ্কেল তাঁর International Relations in a Changing World গ্রন্থে এই অভিমত প্রকাশ করেছেন যে, রাষ্ট্রের যদি কামান ও বিমান কেনার সামর্থ্য না থাকে তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে নরম ধাঁচের কূটনীতিও সফল হয় না।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments