Ad Code

জাতীয় শক্তির উপাদান হিসেবে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো।




Advertisements

 জাতীয় শক্তির উপাদান হিসেবে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা করো।


উত্তর


> জাতীয় শক্তির উপাদান হিসেবে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব: জাতীয় শক্তির প্রথম ও প্রধান নির্ণায়ক হল ভৌগোলিক অবস্থা। মরগেনথাউ বলেছেন, ভৌগোলিক উপদান হল এমন একটি স্থায়ী উপাদান যার ওপরে কোনো জাতির শক্তি নির্ভরশীল। এই উপাদানের মধ্যে রয়েছে রাষ্ট্রের আয়তন, অবস্থান, ভূ-প্রকৃতি ও জলবায়ু। কোনো দেশের জাতীয় শক্তি নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। নদী, সমুদ্র, পাহাড় ইত্যাদির অবস্থান ও বিস্তারজনিত কারণে কোনো কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়; আবার কোনো কোনো দেশের ক্ষেত্রে তা দুর্বল হয়। পূর্বতন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক দূরত্বই স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব সম্ভব করে তুলেছিল। আবার ইংলিশ প্রণালী দ্বারা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে ব্রিটেন বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। একইভাবে ইউরোপ ও এশিয়া থেকে বিশাল সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন থাকায় কোনো শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি আক্রমণ করতে পারেনি। তবে বর্তমানে আণবিক মারণাস্ত্রের যুগে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব অনেকটাই কমে এসেছে। জাতীয় নিরাপত্তা ছাড়া বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও কোনো রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব অনস্বীকার্য। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান বিদেশনীতি গ্রহণ ও রূপায়ণের পক্ষে যতটা অনুকূল, পাকিস্তান বা রাশিয়ার ভৌগোলিক অবস্থান ততটা নয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments