Ad Code

জাতীয় শক্তির উপাদান হিসেবে জলবায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো।




Advertisements

জাতীয় শক্তির উপাদান হিসেবে জলবায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো।


উত্তর:

> জাতীয় শক্তির উপাদান হিসেবে জলবায়ুর গুরুত্ব: জলবায়ু ও আবহাওয়া জাতীয় শক্তির গুরুত্বপূর্ণ নির্ধারক। কোনো রাষ্ট্রে উৎপাদনশীলতা থেকে শুরু করে জনসাধারণের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ুর ওপর নির্ভরশীল। বরফে ঢাকা মেরু অঞ্চলে বা শুষ্ক মরুভূমি অঞ্চলে যে সমস্ত রাষ্ট্র অবস্থিত, তারা কখনও বৃহৎ শক্তি হিসেবে মর্যাদা পাবে না। যেমন—–সুইডেন, নরওয়ে, কানাডা হল মেরু অঞ্চলের দেশ এবং সৌদি আরব, লিবিয়া, মরক্কো প্রভৃতি হল মরুভূমির দেশ। এগুলি আয়তনে বৃহৎ হলেও খুবই কম জনবসতিপূর্ণ বলে বিশাল সৈন্যবাহিনী গঠন করতে পারে না। আবহাওয়া দেশের জনসাধারণের চরিত্রগঠন ও চিন্তাধারাকে প্রভাবিত করে। যেমন—বাংলাদেশের সুজলা-সুফলা জলবায়ু যত বেশি সংখ্যায় কোমলহৃদয় কবির জন্ম দিয়েছে, তত সংখ্যক যোদ্ধার জন্ম দেয়নি। অন্যদিকে আফগানিস্তানের রুক্ষ ও চরম আবহাওয়ায় মানুষ প্রধানত যোদ্ধা হিসেবেই গড়ে ওঠে, কবি হিসেবে নয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments