ওমান [Oman ]
(১) আয়তন—প্রায় ২-১৩ লক্ষ বর্গকিলোমিটার। (২) জনসংখ্যা – ২২.৩৫ লক্ষ। (৩) রাজধানী—মস্কট। (৪) রাজধানীর জনসংখ্যা—৪.৪৬ লক্ষ। (৫) প্রধান সম্পদ – খনিজ তৈল।
১৯৭০ খ্রীস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে ওমান আত্মপ্রকাশ করে। ধনুক-আকৃতিবিশিষ্ট দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। একটি অর্ধচন্দ্রাকৃতি পর্বতমালা দেশটিকে বেষ্টন করে আছে। পর্বতমালার উত্তরে ২৫-৩০ কি.মি. বিস্তৃত পলিগঠিত এক সমভূমি ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানকার জলবায়ু শুষ্ক মরু প্রকৃতির। দেশটির একমাত্র সম্পদ খনিজ তৈল ষাটের দশকে খনিজ তৈলের আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি নতুন মোড় নেয়। । এখনে আনুমানিক ৪,২১০ লক্ষ মেট্রিক টন খনিজ তৈল সঞ্চিত আছে। ফানুদ, নাতিহ, চাবা ইত্যাদি এদেশের প্রধান তৈলক্ষেত্র। ওমানের রাজধানী মস্কট। মস্কটের কাছে মিনা-আল-ফাহান এ দেশের প্রধান তৈল শোধনাগারটি গড়ে উঠেছে। এখান থেকে ২৮ কি.মি. দীর্ঘ পাইপ-লাইন দ্বারা পরিশোধিত তৈল পারস্য উপসাগরীয় জলপথে বিদেশে চালান যায়। ১৯৯৯ খ্রীস্টাব্দে এই দেশ ৩ কোটি ২৫ লক্ষ মেট্রিক টন তৈল উত্তোলন করেছে।

0 Comments