Ad Code

সংযুক্ত আরব আমিরশাহী [United Arab Emirates




Advertisements

 সংযুক্ত আরব আমিরশাহী [United Arab Emirates]


(১) আয়তন– ৮৪,০০০ বর্গকিলোমিটার। (২) জনসংখ্যা – ১৬-৩০ লক্ষ। (৩) রাজধানী— আবুধাবি। (৪) রাজধানীর জনসংখ্যা প্রায় ৭ লক্ষ। (৫) প্রধান সম্পদ – খনিজ তৈল।

১৯৭১ খ্রীস্টাব্দে আরব উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত আবুধাবি, দুবাই, শারজা, রাস আল-খাইমা, উম্মা-আল-আইওয়াইন, থুজারাই ও আজমন— এই সাতটি আমিরশাহীকে নিয়ে সংযুক্ত আরব আমিরশাহী সংগঠিত হয়েছে। এদের সম্মিলিত আয়তন ৮৪,০০০ বর্গকিলোমিটার। দুবাই ও শারজা এদেশের দুটি উল্লেখযোগ্য শহর।

এখানকার জলবায়ু মরুপ্রকৃতির। তবে এর কোন কোন স্থানে সামান্য বৃষ্টিপাত ও চাষ-আবাদ হয়। খনিজ তৈলই এদেশের প্রধান সম্পদ। এখানকার আবুধাবি, দুবাই ও শারজায় • তৈলক্ষেত্রগুলো 1 অবস্থান করছে। এদেশের স্থলভাগ এবং উপকূলবর্তী সমুদ্রের তলদেশ থেকেও তৈল উত্তোলিত হয়। এখানকার স্থলভাগের খনিগুলোর মধ্যে বাবাডোম এবং বাহাসাহ আর সমুদ্রগর্ভের তৈলক্ষেত্রগুলোর মধ্যে জাকুন, ফতেই আলবন্দগ ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান, ব্রিটিশ ও ডাচ তৈল-কোম্পানীগুলোর অধীনে এদেশে তৈল উত্তোলিত ও পরিশোধিত হয়, তারপর তৈলবাহী জাহাজের মাধ্যমে ঐ তৈল বিদেশে চালান যায়। ১৯৯৯ খ্রীস্টাব্দে এই দেশ ১০ কোটি ৮৮ লক্ষ মেট্রিক টন তৈল উত্তোলন করেছে। বর্তমানে খনিজ তৈল উত্তোলনে সংযুক্ত আরব আমিরশাহী সমগ্র পৃথিবীতে দশম স্থান দখল করেছে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments