বাহারিন [Baharin]
(১) আয়তন– ৬৬২ বর্গকিলোমিটার। (২) জনসংখ্যা- ৫.১৫ লক্ষ। (৩) রাজধানী আলমানামা। (৪) রাজধানীর লোকসংখ্যা- ১.৫০ লক্ষ। (৫) প্রধান সম্পদ খনিজ তৈল।
কাতার উপদ্বীপের কাছে পারস্য উপসাগরে বাহারিন দ্বীপ অবস্থিত। এর আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দ্বীপ আছে। দ্বীপগুলো চুনাপাথরে গঠিত বলে এখানে অনেক প্রস্রবণ আছে। প্রস্রবণের জলে কিছু চাষ-আবাদ হলেও এদেশের প্রধান সম্পদ খনিজ তৈল। বাহারিন দ্বীপের মধ্যভাগে অবস্থিত জাবাল-আদ-দুখান অঞ্চলে অবস্থিত আওয়ালি এদেশের সর্বপ্রধান তৈলখনি। আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থে দুখানে বৃহৎ তৈল শোধনাগার স্থাপিত হয়েছে। এছাড়া খনিজ তৈলকে ভিত্তি করে এদেশে পেট্রো-রাসায়নিক কারখানা গড়ে উঠেছে। নিকটবর্তী সমুদ্র থেকে ঝিনুক আহরণ করে তা থেকে মুক্তো সংগ্রহ করা এদেশের অধিবাসীদের একটি উল্লেখযোগ্য জীবিকা। আলমানামা এদেশের রাজধানী ও প্রধান শহর। ১৯৯৯ খ্রীস্টাব্দে এই দেশ ৩ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন তৈল উত্তোলন করেছে।

0 Comments