Advertisements
কিষাণ সভা সম্পর্কে টীকা লেখ।
উত্তর- ঊনবিংশ শতাব্দীর ত্রিশের দশকে ভারতীয় রাজনীতিতে বামপন্থী প্রবণতা লক্ষ্য করা যায়। জাতীয় আন্দোলনের মূল স্রোতের সঙ্গে জঙ্গী শ্রমিক ও কৃষক আন্দোলনের প্রসার ঘটে। ভারতের কমিউনিস্ট পার্টি ও কংগ্রেস সমাজতন্ত্রী দল কৃষক আন্দোলনের প্রসার সাধনের জন্য সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠায় আগ্রহী হয়। ১৯৩৬ খ্রীষ্টাব্দের এপ্রিলে লক্ষ্ণৌতে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন চলার সময় নিখিল ভারত কৃষক সভা গঠিত হয়। এন-জি-রঙ্গ কৃষক সভার সভাপতি ও স্বামী সহজানন্দ সরস্বতী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৩৯ খ্রীষ্টাব্দের মধ্যে কৃষক সভার সদস্য সংখ্যা ৮ লাখে পরিণত হয়। কৃষক সভার মূল দাবি ছিল জমিদারী প্রথার বিলোপ, ভূমি রাজস্ব ও খাজনার পরিমাণ হ্রাস, বেগার প্রথার বিলুপ্তি, সুদের হার লাঘব প্রভৃতি।

0 Comments