Ad Code

হায়দ্রাবাদ সম্পর্কে টীকা




Advertisements

  হায়দ্রাবাদ

উত্তর- কৃষ্ণার উপনদী মুসীর তীরে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ অবস্থিত। মুসী নদীর অপরতীরে হায়দ্রাবাদের ঠিক বিপরীতে সেকেন্দ্রাবাদ অবস্থিত। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এবং আশপাশের আরও কতকগুলো ছোট ছোট শহর নিয়ে বৃহত্তর হায়দ্রাবাদ গড়ে উঠেছে। এর বর্তমান জনসংখ্যা প্রায় ৪৩ লক্ষ। স্বাধীনতার পূর্বে হায়দ্রাবাদ নিজাম রাজ্যের রাজধানী ছিল। সম্ভবতঃ গোলকুণ্ডার নবাব মহম্মদ কুলী ১৫৯১ খ্রীস্টাব্দে এই শহরের প্রতিষ্ঠা করেন। বিভিন্ন দিক থেকে রেলপথ ও সড়কপথ এখানে এসে যথেষ্ট উন্নতিলাভ করেছে। ভারতের দক্ষিণ মধ্য রেলপথের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের সিগারেট শিল্প প্রসিদ্ধ। বর্তমানে এখানে রকেট ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং মিগ্ বিমান তৈরীর কারখানা স্থাপিত হয়েছে। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে চারমিনার গেট, নিজাম প্রাসাদ, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, সালারজঙ্গ মিউজিয়াম ইত্যাদি প্রধান।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments