Ad Code

পুনে সম্পর্কে টীকা




Advertisements

পুনে সম্পর্কে টীকা

উত্তর-পশ্চিমঘাট পর্বতের পূর্বদিকে মহারাষ্ট্র মালভূমির ওপর (৫৭০ মিটার উচ্চতায়) মুখা নদীর তীরে মহারাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর ও শিল্পকেন্দ্র পুনে অবস্থিত। ১৭৩০ খ্রীস্টাব্দে পুনে প্রাক্তন মারাঠা রাজ্যের (পেশোয়াদের) রাজধানী ছিল। ব্রিটিশ রাজত্বকালে ইহা একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়। তখন পুনে শুনে বোম্বাই প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী ছিল। বর্তমানে পুনে একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। ভেলপথ, সড়কপথ ও বিমানপথে পুনে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত। এখানকার রাসায়নিক শিল্প, বৈদ্যুতিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, ইলেকট্রনিক শিল্প এবং চলচ্চিত্র শিক্ষণকেন্দ্র উল্লেখযোগ্য। এখানে একটি আবহাওয়া অফিস আছে। পুনে মারাঠা সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র। এখানকার বর্তমান লোকসংখ্যা প্রায় ২৫ লক্ষ।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments