Ad Code

আমেদাবাদ সম্পর্কে টীকা




Advertisements

 আমেদাবাদ 

উত্তর- সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ গুজরাটের সর্বপ্রধান নগর ও শিল্প-বাণিজ্যের কেন্দ্র। ১৯৭০ খ্রীস্টাব্দ পর্যন্ত আমেদাবাদ গুজরাটের রাজধানী ছিল। বর্তমানে এরই উপকণ্ঠে ‘গান্ধীনগরে গুজরাটের নতুন রাজধানী স্থাপিত হয়েছে। আমেদাবাদের বর্তমান জনসংখ্যা ৩২ লক্ষের বেশি। আমেদাবাদ প্রাচীন শহর। ১৪১১ খ্রীস্টাব্দে গুজরাটের সুলতান আহম্মদ শাহ শহরটি প্রতিষ্ঠা করেন। এখানে হিন্দু, মুসলিম এবং জৈন সংস্কৃতির নিদর্শন লক্ষ্য করা যায়। যদিও বর্তমানে এখানে নানা রকম শিল্প গড়ে উঠেছে তথাপি আমেদাবাদের অর্থনীতি কার্পাস বয়ন শিল্পের ওপর নির্ভরশীল। তাই একে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, এখানে ৭২টি কাপড়ের কল আছে। আমেদাবাদের উপকণ্ঠে গান্ধীজী-প্রতিষ্ঠিত সবরমতী আশ্রম অবস্থিত।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments