সূর্যালোকের উৎস ও ভূমিকা
(i) উৎসঃ ‘সালোক-সংশ্লেষ' কথাটির অর্থ আলোকের উপস্থিতিতে সংশ্লেষণ অর্থাৎ এই প্রক্রিয়ায় আলোকের একটি মুখ্য ভূমিকা আছে। কৃত্রিম আলো ছাড়া প্রাকৃতিক আলোর মূল উৎস সূর্য। এই সংশ্লেষণ সাধারণত সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় ঘটে থাকে। এছাড়া কৃত্রিম আলোকেও সালোকসংশ্লেষ হতে পারে।
(ii) ভূমিকা : সূর্যালোকের খুব সামান্যই সবুজ পাতায় শোষিত হয়। বাকি অংশ প্রতিফলিত হয়ে যায়। সূর্যরশ্মির সাতটি বর্ণের ভেতর কেবল লাল ও নীল বর্ণই বেশি পরিমাণে শোষিত হয়। সূর্যরশ্মিস্থিত ফোটন কণা ক্লোরোফিলকে উদ্দীপ্ত করে। এইভাবে শোষিত সৌরশক্তি ক্লোরোফিলে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং অ্যাডিনোসিন-ডাই-ফসফেটকে (ADP) অ্যাডিনোসিন-ট্রাই-ফসফেটে (ATP) পরিণত করে। এই ঘটনাকে ফোটোসিন্থেটিক ফসফোরাইলেশন বলে। ATP-ই সালোক-সংশ্লেষের সমস্ত শক্তির যোগান দেয়। সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করার মধ্যে সৌরশক্তি স্থিতিশক্তিরূপে আবদ্ধ থাকে।

0 Comments