Advertisements
জলের উৎস ও ভূমিকা
(i) উৎস: স্থলজ উদ্ভিদ মূলরোম দিয়ে মাটির জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। জলজ উদ্ভিদ জলে নিমজ্জিত তার প্রতিটি অংশ দিয়ে জল শোষণ করতে পারে। অর্কিড জাতীয় কিছু পরাশ্রয়ী উদ্ভিদ বাতাসের জলীয় বাষ্পকে বায়বীয় মূল দিয়ে শোষণ করে। (ii) ভূমিকা : জল সালোক-সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিলকে ইলেকট্রন সরবরাহ করে।
এছাড়া, অন্ধকার বিক্রিয়ায় CO2-কে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন সরবরাহ করে। সালোক-সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস জল। গ্লুকোজের মধ্যে বর্তমান হাইড্রোজেন মৌলটির উৎসও হল জল।

0 Comments