Advertisements
বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি?
উত্তর: বায়ুপ্রবাহের কারণ হল বায়ুচাপের তারতম্য। বায়ুপ্রবাহের বেগ ও দিক বায়ুচাপের তারতম্যের
দ্বারা নির্ধারিত হয়। কোন স্থানের বায়ু উত্তপ্ত হলে সেখানে বায়ুচাপের হ্রাস ঘটে এবং আংশিক স্থান বায়ুশূন্য হয়। এই শূন্যস্থান পূরণের জন্য শীতল উচ্চচাপযুক্ত স্থান থেকে বাতাস নিম্নচাপের দিকে ধাবিত হয়। তরল পদার্থ যেমন উচ্চতল থেকে নিম্নতলের দিকে ধাবিত হয়, সেইরূপ উচ্চচাপের বায়ু নিম্নচাপের বায়ুর দিকে ধাবিত হয়। বায়ুপ্রবাহের বেগ নির্ভর করে বায়ুচাপের পার্থক্যের মাত্রার উপর। বায়ুচাপের পার্থক্য বেশী হলে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়, অনুরূপভাবে পার্থক্য হ্রাস পেলে বায়ুপ্রবাহের বেগ হ্রাস পায়।

0 Comments