Ad Code

সমপ্রেষ বা সমচাপ রেখা বলতে কি বুঝায়?




Advertisements

 সমপ্রেষ বা সমচাপ রেখা বলতে কি বুঝায়?

উত্তর : বায়ুর ওজন থাকায় বায়ুর চাপও আছে। বছরের বিভিন্ন সময়ে ভূ-পূষ্ঠের বিভিন্ন অঞ্চলে বায়ুচাপের তারতম্য দেখা যায়। উষ্ণতা ও উচ্চতার পার্থক্যে বায়ুচাপের পরিবর্তন ঘটে।


বছরের কোন নির্দিষ্ট সময়ে, পৃথিবীর যে সব বিভিন্ন স্থানে গড় বায়ুর চাপ একই রকম থাকে, আবহাওয়া মানচিত্রে সেই সব স্থানের উপর দিয়ে যে কল্পিত রেখা টানা হয়, তাকে সমপ্রেষ বা সমচাপ রেখা বলে। পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে বায়ুচাপের বিভিন্নতার জন্য আলাদা আলাদা সমপ্রেষ রেখা আঁকা হয়ে থাকে। পৃথিবীতে বছরের বিভিন্ন সময়ের মধ্যে জানুয়ারীও জুলাই মাসে বায়ুচাপের সর্বাধিক পার্থক্য লক্ষ্য করা যায়। এইজন্য ভূ-পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে জানুয়ারী ও জুলাই মাসের বায়ুচাপের ওপর ভিত্তি করে সমপ্রেষ রেখার মানচিত্র আঁকা হয়। বায়ুচাপ প্রতি ১০ মিটার উচ্চতা বৃদ্ধির জন্য ১ মিলিবার হারে হ্রাস পায়। এছাড়া বায়ু সবসময়ে উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সুতরাং বিভিন্ন সময়ের সমপ্রেষ রেখার মানচিত্র দেখে বছরের কখন কোন দিক থেকে বায়ু প্রবাহিত হবে তা বােঝা যায়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments