বায়ুপ্রবাহের উপর, পৃথিবীর আবর্তনগতির প্রভাব উল্লেখ কর। অথবা, ফেরেলের সূত্র বলিতে কি বুঝ?
উত্তর: পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সবসময় আবর্তন করছে। কিন্তু নিজের অভিগত গােলাকৃতির জন্য এই আবর্তনের বেগ পৃথিবীর সর্বত্র সমান নয়। নিবন্ষরেখা থেকে দুই মেরুর দিকে আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। এছাড়া ভূ-পৃষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু ওপরের বায়ু থেকে কিছুটা পিছিয়ে পড়ে। এই সব কারণের জন্য পৃথিবীর বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোতের গতির দিক সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গােলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গােলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। বিজ্ঞানী ফেরেল এই গতিবিক্ষেপের নিয়মটি আবিদ্কার করেছিলেন বলে এই সুত্রটি ফেরেল সূত্র নামে পরিচিত। ফেরেলের সূত্র অনুসারে পৃথিবী স্থির থাকলে যে বায়ু দক্ষিণ গােলার্ধে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হত, তা পৃথিবীর আবর্তনের জন্য খানিকটা বাঁদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যা দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত।

0 Comments