Ad Code

সরল সুদকষা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য




Advertisements

 1. আসল বা মূলধন: কোনাে সংস্থায় যে পরিমাণ টাকা জমা বা গচ্ছিত রাখা হয় অথবা কোনাে সংস্থা বা কোনাে ব্যক্তির কাছে থেকে ধার নেওয়া হয়, তাকে আসল বা মূলধন (principal) বলে।


2. সময়: যত দিনের জন্য টাকা জমা রাখা বা ধার করা হয়, তাকে সময় (time) বলে।

3. সুদ: নির্দিষ্ট সময়ের শেষে আসলের অতিরিক্ত যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়, তাকে সুদ (interest) বলে।

4. সুদের হার: 100 টাকার 1 বছরের যে সুদ হয়, তাকে বার্ষিক সুদের হার (rate of interest)  বলে।

5. সুদ-আসল বা সবৃদ্ধিমূল বা সুদেমূলে: নির্দিষ্ট সময়ের শেষে মােট সুদ ও আসলের সমষ্টিকে সুদ-আসল (amount) বলে।

6.  উত্তমর্ণ: যে সংস্থা বা ব্যক্তি ঋণ দেয়, তাকে ঋণদাতা বা উত্তমর্ণ (creditor) বলে।

7. ঋণগ্রহীতা বা অধমর্ণ: যে সংস্থা বা ব্যক্তি ঋণ নেয়, তাকে ঋণগ্রহীতা বা অধমর্ণ (debtor) বলে|

8. সরল সুদ: যখন কেবল আসলের ওপর সুদ হিসাব করা হয়, তখন সেই সুদকে সরল সুদ (simple interest) বলে। অর্থাৎ এক্ষেত্রে সবৃদ্ধিমূলের ওপর সুদ হিসাব করা হয় না| সরল সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে|

9. কোনাে উল্লেখ না থাকলে সুদ বলতে সর্বদা সরল সুদ বােঝায়।

গাণিতিক সূত্র:




Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments