বিশ্বায়ন
অর্থনৈতিক উদারিকরণ এবং পরবর্তীকালে বিশ্বায়নের নতুন অর্থনৈতিক নিয়ন্ত্রণের প্রভাবে কৃষি, শিল্প এবং রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ সংখ্যা বিশ্ব অর্থনীতির বিন্যাস ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বাণিজ্য ও ব্যবসায়িক বিষয়গুলি নিয়ন্ত্রণ করে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO)।
এই পর্যায়ে অনেক দেশ তাদের অর্থনৈতিক উন্নয়নের নতুন বিজয়ের সম্মান পেয়েছে, কিন্তু অধিকাংশ গরিব দেশগুলির উন্নয়ন কর্মকান্তে কঠিন সমস্যা দেখা দিয়েছে। তাই উন্নয়নের প্রক্রিয়ায় প্রত্যাশিত ফল লাভ অধিকাংশ দেশেই একইভাবে আসেনি। মানব উন্নয়ন সূচক মূল্যায়নে সারা পৃথিবীতে অর্থনৈতিক বৈষমা প্রকট হয়ে উঠেছে। নতুন আর্থিক নীতি অনুসারে ভারতীয় বাজার উন্মুক্ত করার ফলে সরকার নিয়ন্ত্রিত শিল্পে ও মন্দাভাব পরিলক্ষিত হয়েছে।

0 Comments