Ad Code

সালোকসংশ্লেষে ক্লোরোফিলের উৎস ও ভূমিকা বর্ণনা করো




Advertisements

 ক্লোরোফিলের উৎস ও ভূমিকা


(1) উৎস: সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্য একটি বিশেষ উপাদান হল ক্লোরোফিল। একে সালোকসংশ্লেষকারী রঞ্জকও বলা হয়। উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে, যেমন পাতা, সবুজ কাণ্ড, ফুল ও ফলের সবুজ অংশ। মূলে ক্লোরোফিল না থাকায় সেখানে সালোকসংশ্লেষ সংঘটিত হয় না। উদ্ভিদের সবুজ কোষে অবস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে কোয়ান্টাজোমে ক্লোরোফিল অণু থাকে।


(i) ভূমিকা : উদ্ভিদের পাতার মেসোফিল কলার গ্রানায় ক্লোরোফিল থাকে। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের মুখ্য ভূমিকা হল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা অর্থাৎ ATP উৎপাদন করা। সূর্যরশ্মির ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয় এবং তা জলের অণুকে হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রোক্সিল আয়নে (OH) ভেঙে দেয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments