সালোকসংশ্লেষ পদ্ধতির গুরুত্ব আলোচনা কর।
Ans. সালোক-সংশ্লেষের তাৎপর্য
(i) শক্তির উৎস সালোকসংশ্লেষ : সালোক-সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক রাসায়নিক বিক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে ATP-তে আবদ্ধ থাকে। শক্তি পরবর্তী পর্যায়ে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে রূপান্তরিত হয়। গ্লুকোজে সঞ্চিত সৌরশক্তি খাদ্য-শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে যায়। সুতরাং সালোক-সংশ্লেষ সমস্ত শক্তির উৎস।
(iii) খাদ্যের উৎস : সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোেজ
উৎপাদন করে। গ্লুকোজ থেকে প্রোটিন, স্নেহ ও অন্যান্য খাদ্য তৈরি হয়। শাকাশী প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে উদ্ভিদজগতের উপর অর্থাৎ সালোক-সংশ্লেষের উপর নির্ভরশীল। মাংসাশী প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে শাকাশী প্রাণী অর্থাৎ পরোক্ষভাবে উদ্ভিদজগতের উপর নির্ভরশীল। সুতরাং সমস্ত প্রাণিজগৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে।
(iii) অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য নিয়ন্ত্রণ সমস্ত জীব শ্বসনের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পরিবেশে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। ফলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া উচিত ছিল। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ফলে বায়ুর অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সমতা বজায় থাকে এবং পরিবেশ দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পায়।
(iv) জ্বালানির উৎস প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ মাটির নীচে চাপা পড়ে বহু বছর পরে তা কয়লা ও খনিজ তেলে রূপান্তরিত হয়। কয়লা ও খনিজ তেলে সঞ্চিত শক্তি হল সালোক-সংশ্লেষের মাধ্যমে আবদ্ধ সৌরশক্তি। অর্থাৎ সমস্ত জ্বালানির উৎস হল উদ্ভিদ।
(v) মানবসভ্যতায় সালোকসংশ্লেষ মানবসভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে মানুষ খাদ্য, কাঠ, কয়লা, বস্ত্র, রবার, কাগজ, বিভিন্ন প্রকার রং, আঠা ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকে। বিভিন্ন প্রকার উপক্ষার যেমন কুইনাইন, মরফিন, রেসারপিন এবং বিভিন্ন প্রকার ওষুধ আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। সুতরাং মানবসভ্যতায় উদ্ভিদ তথা সালোক সংশ্লেষের অবদান অপরিসীম।

0 Comments