Ad Code

শিল্পকেন্দ্র হিসাবে ব্যাঙ্গালােরের গুরুত্ব বর্ণনা কর।




Advertisements

 শিল্পকেন্দ্র হিসাবে ব্যাঙ্গালােরের গুরুত্ব বর্ণনা কর।

উত্তর : শিল্পের উন্নতির দিক থেকে ব্যাঙ্গালাের ভারতে অতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। শুধুমাত্র গতানুগতিক শিল্পইনয়, মেশিন টুলস, বিমানপােত, ইলেকট্রনিক দ্রব্য, ঘড়ি, স্কুটার, টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতির মত অতি আধুনিক ইঞ্জিনীয়ারিং ও ইলেক্ট্রনিক্স শিল্পে স্বাধীনতার পর ব্যাঙ্গালাের বিস্ময়কর উন্নতি লাভ করেছে।

ভারত সরকারের উদ্যোগে পরিচালিত অনেকগুলাে গুরুত্বপূর্ণ শিল্প ব্যাঙ্গালােরে অবস্থিত। এগুলাে হল : (১) হিন্দুস্থান এ্যারােনটিক্স লিমিটেড (বিমানপােত) (২) হিন্দুস্থান মেশিন টুলস नিমিটেড(HMT ঘড়ি এবং মেশিন টুলস) (৩) আর্থ মুভারস লিমিটেড(ভারী ইঞ্জিনীয়ারিং শিল্প) (৪) ভারত ইলেকট্রনিক্স লিমিটেড(ইলেকট্রনিক্স দ্রব্য) (৫) ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রি(টেলিফোন এবং ডাক ও তার বিভাগের যন্ত্রপাতি)।

এছাড়া ব্যাঙ্গালােরের সুতী, রেশম ও পশম বস্ত্র, রাসায়নিক দ্রব্য, চিনি, ঔষধপত্র, সার, সিমেন্ট, কাচ, চিনামাটি এবং বৈদ্যুতিক শিল্প দ্রুত উন্নতিলাভ করেছে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments