Advertisements
গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছােট হয় কেন?
উত্তর : শীতকালে (ডিসেম্বর মাসে) পৃথিবীর উত্তর গােলার্ধ দক্ষিণ গােলার্ধের তুলনায় সূর্যের চেয়ে দূরে অবস্থান করে। এই সময় ছায়াবৃত্ত নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে সমাক্ষরেখাগুলােকে এমনভাবে ভাগ করে যে, উত্তর গােলার্ধে রাত্রি বড় এবং দিন ছােট হয়। বলা বাহুল্য, দক্ষিণ গােলার্ধে এই একই সময় দিন বড় এবং রাত ছােট হয়, অর্থাৎ দক্ষিণ গােলার্ধে তখন গ্রীষ্মকাল। ২১শে ডিসেম্বর মকর সংক্রান্তির দিন পৃথিবীর উত্তর গােলার্ধ সূর্যের সবচেয়ে দূরবর্তী হয়, ফলে ঐদিন পৃথিবীর উত্তর গােলার্ধে দিন সবচেয়ে ছােট এবং রাত সবচেয়ে বড় হয় (১৪ ঘন্টা রাত ও ১০ ঘন্টা দিন)।

0 Comments