Advertisements
শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড় হয় কেন?
উত্তর : গ্রীষ্মকালে (জুন মাসে) পৃথিবীর উত্তর গােলার্ধ দক্ষিণ গােলার্ধের তুলনায় সূর্যের অপেক্ষাকৃত নিকটবর্তী হয়। এইসময় ছায়াবৃত্ত নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে সমাক্ষরেখাগুলােকে এমনভাবে ভাগ করে যে, উত্তর গােলার্ধে দিন বড় এবং রাত্রি ছােট হয়। সুর্যের উত্তরায়ণের ফলে ২১শে জুন কর্কটসংক্রান্তির দিন পৃথিবীর উত্তর গােলার্ধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী হয় এবং সূর্যকিরণ উত্তর গােলার্ধে লম্বভাবে পড়ে। ফলে ২১শে জুন তারিখটিতে উত্তর গােলার্ধে দিনের পরিমাণ সবচেয়ে বেশী এবং রাতের পরিমাণ সবচেয়ে কম হয় (১৪ ঘন্টা দিন এবং ১০ ঘন্টা রাত)।

0 Comments