Advertisements
ভঙ্গিল পর্বত:
কোমল শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। ভূ তাত্ত্বিকগণ মনে করেন যে, বর্তমানে যে সব অঞ্চলে ভঙ্গিল পর্বতগুলো অবস্থিত প্রাচীনকালে সেখানে ছিল বিশালাকার গহ্বর, ভূতাত্ত্বিক ভাষায় যার নাম মহীখাত—বা অগভীর সমুদ্র। কালক্রমে যুগ যুগ ধরে পলি পড়ে এই সমুদ্র ভরাট হয়। ক্রমাগত পলি জমার ফলে ভূ-স্তরে যে আন্দোলনের সৃষ্টি হয়। তার ফলে পার্শ্ববর্তী স্থলভাগ পরস্পরের দিকে অগ্রসর হতে থাকে। এর ফলে অগভীর সমুদ্রগুলোর চারপাশে পার্শ্বচাপের সৃষ্টি হয়। এই পার্শ্বচাপের ফলে অগভীর সমুদ্রগুলোর সঞ্চিত পলিতে ভাঁজ পড়তে থাকে। পরবর্তীকালে ভাঁজগুলো দৃঢ়সংঘবদ্ধ ও উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। যেমন : আল্লস, হিমালয় প্রভৃতি

0 Comments