অসাম্য বা অসমতা বলতে কী বুঝায়?
উত্তর: মালিকানা ব্যবস্থাপনা এবং জৈব সম্পদের ব্যবহারের সুযোগ-সুবিধার অসমকালীন প্রাকৃতিক জৈব সম্পদের অত্যধিক ব্যবহার ও সংহারের সুযোগ সৃষ্টি করে। জৈব বৈচিত্র্য বিনাশ করে। দেশের জৈব বৈচিত্র্য সমৃদ্ধ উল্লেখযোগ্য বনাঞ্চলগুলি রক্ষা বা কেন্দ্রীয় সরকারের মালিকাধীন সংরক্ষিত বন, ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য হিসাবে পরিচিত। অতীতে এইসব বনাঞ্চলের কাছাকাছি স্থানীয় জনগোষ্ঠী বনজ সম্পদ থেকে সুবিধা ভোগ করত এবং প্রতিদানে এইসব বনাঞ্চল দেখাশোনা করার দায়িত্ব পালন করত। পরবর্তীকালে এদের সনাতন অধিকারও সুযোগ-সুবিধা আইন বলে খর্ব করায় এইসব স্থানীয় অধিবাসীগণ বিচলিত হয়ে মনে করে যে, বনসংরক্ষণের সুবিধা তাদের জন্য নয়। এই দ্বন্দু ভারতবর্ষের বিভিন্ন বনাঞ্চলে খুবই স্পষ্ট হয়ে উঠেছে। বন্যপ্রাণী সমৃদ্ধ এইসব সংরক্ষিত বনাঞ্চল চিহ্নিত করা হয়েছে এবং বিশেষ করে বন্যপ্রাণীদের জন্য বিশেষ পৃথক সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করা হয়েছে। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে, এই সংরক্ষণ কাদের জন্য মানুষের জন্য বন্যপ্রাণীদের জন্য, না পরিবেশের জন্য।

0 Comments