Advertisements
ইংরাজীতে পাশ করার সহজ উপায়
উচ্চ মাধ্যমিকের অধিকাংশ ছাত্র-ছাত্রীর কাছে ইংরাজীতে পাশ করা এক বড় সমস্যা হয়ে উঠেছে। অথচ এটা আদৌ সমস্যা নয়। ইংরাজীতে ভালো নম্বর পাওয়া ও নিশ্চিত সাফল্যের জন্য কয়েকটি কথা মনে রাখতে হবে।
- Objective প্রশ্নের দিকে ভালরকম নজর দিতে হবে। Objective প্রশ্নের সমাধানের জন্য পাঠ্য, বই খুব ভাল করে পড়তে হবে এবং পাঠ্য বই হতে প্রত্যেকটি অজানা শব্দের অর্থ জানতে হবে। পাঠ্য বই ভাল করে পড়ার আর একটি বড় উপকার হল— Short Question. Essay Type Question বা Uncommon Question-এর সঠিক উত্তর সহজে করতে পারা। এক কথায়, পাঠ্য বইর পূর্ণ জ্ঞান থাকলেই প্রথম পত্রে ভাল নম্বর পাওয়া যাবে।
- দ্বিতীয় পত্রের Comprehension Test এবং Sequence Test প্রভৃতি প্রশ্নের সমাধান করতে হলে বেশ কিছু ইংরাজী শব্দের জ্ঞান থাকাটা অপরিহার্য। এই সব প্রশ্নের সমাধানেও পাঠ্য বইর শব্দ জ্ঞান অনেকটা সহায়ক হতে পারে।
- Letter, Paragraph এবং Precis লেখা যথারীতি নিয়মিত চর্চা করতে হবে।
- Grammar portion -এ রয়েছে Reporting a dialogue, 'Wh' Question, Article, Preposition এবং Verb-এর সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পুরণ, Joining, Spliting ইত্যাদি। এই সব কিছু Test Paper এবং Grammar বই থেকে নিয়মিত চর্চা করতে হবে।
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই মনে রাখতে হবে যে বেশী লিখলেই বেশী নম্বর পাওয়া যায় না। উত্তর লেখার সময় শব্দসীমা সব সময় খেয়াল রাখতে হবে। এমন কোন Sentence বা Word লেখা উচিৎ নয় যার সম্বন্ধে ছাত্র-ছাত্রী নিজেরাই অনিশ্চিত।
- প্রশ্ন পত্রটি বার বার পড়ে ভাল করে বুঝে নিতে হবে কোন প্রশ্নের উত্তর কতটা এবং কিভাবে চাওয়া হয়েছে।

0 Comments