Ad Code

উদ্ভিদ ও প্রাণীর রেচনের পার্থক্য লিখ




Advertisements

 উদ্ভিদ ও প্রাণীর রেচনের পার্থক্য

উদ্ভিদের রেচন

(i) রেচন পদার্থ নিষ্কাশনের জন্য কোন রেচন অঙ্গ থাকে না।

(ii) রেচন প্রক্রিয়া সরল প্রকৃতির।

(iii) অধিকাংশ উদ্ভিদ তাদের রেচন পদার্থগুলিকে অদ্রাব্য কেলাসরূপে কোষে সঞ্চিত রাখে।

(iv) কোন কোন রেচন বস্তু উপচিতিমূলক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

(v) বিপাক ক্রিয়ার হার কম হওয়ায় রেচন বস্তুর উৎপাদনও কম হয়।

(vi) নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ কম উৎপন্ন হয়।

(vii) উদ্ভিদের রেচন পদার্থ দেহ থেকে দ্রুত ( অপসারিত না হলেও তেমন কোন ক্ষতি হয় না।

(viii) রেচন পদার্থে CO2 ছাড়া অন্যান্য রেচন বস্তু  কম পরিমাণে উৎপন্ন হয়।

প্রাণীর রেচন

i) রেচন পদার্থ নিষ্কাশনের জন্য সুনির্দিষ্ট অঙ্গ থাকে।

(ii) রেচন প্রক্রিয়া বেশ জটিল প্রকৃতির।

(ii) রেচন পদার্থ এইভাবে সঞ্চিত হয় না। তবে কিছু সন্ধিপদ ও সরীসৃপ প্রাণী তাদের বহিঃকঙ্কালে কিছু কিছু রেচন পদার্থ সাময়িকভাবে সঙ্গিত করে রাখে।

(iv) প্রাণীর এই ধরনের কোন ক্ষমতা নেই।

(v) বিপাক ক্রিয়ার হার বেশি হওয়ায় রেচন বস্তু অধিক পরিমাণে উৎপন্ন হয়।

(vi) নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ বেশি উৎপন্ন হয়।

(vii) প্রাণিদেহে রেচন পদার্থ দ্রুত অপসারিত না হলে কোষের বিপাকীয় হার কমে যেতে

পারে এবং কোষের মৃত্যুও হতে পারে। (viii) রেচন পদার্থে CO2 ছাড়া অন্যান্য রেচন বস্তু যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয়।


Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments