Ad Code

রক্তের মাধ্যমে কি কি বস্তু সংবাহিত হয়?




Advertisements

 রক্তের মাধ্যমে সংবাহিত বস্তু:

 রক্তের মাধ্যমে নিম্নলিখিত বস্তুগুলি সংবাহিত হয়—

(i) খাদ্যবস্তু : রক্তের মাধ্যমে পৌষ্টিক নালী থেকে শোষিত খাদ্যবস্তু যেমন— প্রোটিন, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ দেহের বিভিন্ন কোষকলায় সংবাহিত হয়। 

(ii) শ্বাসবায়ু : শ্বাসঅঙ্গ থেকে অক্সিজেন রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে এবং কলাকোযে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড রক্তের মাধ্যমে শাসঅঙ্গে ফিরে আসে।

 (iii) হরমোন : অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন কলাকোষে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়।

(iv) রেচন পদার্থ : প্রাণিকোষে সৃষ্ট বিপাকজাত রেচন পদার্থসমূহ রক্তের মাধ্যমে রেচন অঙ্গে নীত হয়।

(v) অন্যান্য : এছাড়া বিভিন্ন উৎসেচক, অ্যান্টিবডি ইত্যাদি রক্তের মাধ্যমে সংবাহিত হয়েবিভিন্ন কলাকোষে পৌঁছয়। → (c) রক্ত এক বিশেষ ধরনের যোজক কলা

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments