প্রাণীর মূত্র সৃষ্টিতে নেফ্রনের বিভিন্ন অংশের কাজ উল্লেখ কর।
মূত্র সৃষ্টিতে নেফ্রনের বিভিন্ন অংশের কাজ :
বৃত্তের গঠনমূলক ও কার্যমূলক একককে নেফ্রন বলে। প্রতিটি নেয়নে তিনটি অংশ দেখা যায়, যথা—1. ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকা, 2. বৃক্কীয় নালিকা এবং 3. সংগ্রাহী নালিকা।
1. ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকা : বৃক্কের বহিঃস্তর বা কর্টেক্স অঞ্চলে অবস্থিত নেফ্রনের ফানেলসদৃশ প্রান্তীয় অংশকে ম্যালপিজিয়ান কর্পাসল বলে। এই ম্যালপিজিয়ান কর্পাসল বাওম্যাল্স্ ক্যাপসুল ও গ্লোমেরুলাস নামে দুটি অংশ দ্বারা গঠিত। বাওম্যানস ক্যাপসুল হল ছোট থলির ন্যায় অংশবিশেষ, যার ভেতরে রেনাল ধমনীকা প্রবেশ করে কুণ্ডলীকৃত জালকের সৃষ্টি করে। আর এই কুণ্ডলীকৃত জালককে গ্লোমেরুলাস বলে। রেনাল ধমনীকা যখন বাওম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে, তখন তাকে অন্তর্মুখী ধমনীকা বলে। আর যখন কুগুলীকৃত জালকের সৃষ্টি করে বাওম্যান্স ক্যাপসুল থেকে পুনরায় রেনাল ধমনীকা নির্গত হয়, তখন তাকে বহির্মুখী ধমনীকা বলে।
কাজ : ম্যালপিজিয়ান কর্পাসল অংশের কাজ প্রধানত দুটি পর্যায়ে সম্পন্ন হয়— (i) গ্লোমেরুলাসের ভেতর দূষিত রেচন পদার্থযুক্ত রক্তের পরিশ্রুতকরণ হয়।
(ii) আর পরিশ্রুতকরণের ফলস্বরূপ দূষিত রেচন পদার্থসহ রক্তের অপ্রয়োজনীয় তরল বাওম্যান্স ক্যাপসুলের মাধ্যমে সংগৃহীত হয়ে বৃক্কীয় নালিকায় প্রবেশ করে।
2. বৃক্কীয় নালিকা : বৃক্কীয় নালিকা বাওম্যান্স-ক্যাপসুলের তলদেশ থেকে উৎপন্ন হয়ে সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত। এটি এক প্রকারের কুণ্ডলীকৃত নালিকা বিশেষ। এর প্রধান তিনটি অংশ -
(i) নিকটবর্তী সংবর্ত নালিকা,
(ii) হেনলীর লুপ,
(ii) দূরবর্তী সংবর্ত নালিকা।
বৃক্কীয় নালিকার প্রথমাংশকে নিকটবর্তী সংবর্ত নালিকা বলে, যা যথেষ্ট প্রশস্ত ও কুণ্ডলীকৃত হয়। বৃক্কীয় নালিকার মধ্যাংশকে হেনলীর লুপ বলে, যা সরু ও 'U' আকৃতিবিশিষ্ট। বৃক্কীয় নালিকার শেষাংশ ও প্রশস্ত কিন্তু কম পাচানো হয়। একে দূরবর্তী সংবর্ত নালিকা বলে।
কাজ : ম্যালপিজিয়ান কর্পাসল থেকে সংগৃহীত তরল বৃক্কীয় নালিকার ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন উপাদান ও প্রচুর জলের পুনঃশোষণ ঘটে। এই সময় আবার নালিকার গায়ের কোষসমূহ থেকে নতুন নতুন উপাদানের ক্ষরণও ঘটে, যা বৃক্কীয় নালিকায় যে তরল অবশিষ্ট থাকে তার সঙ্গে মিশ্রিত হয়ে মৃত্র উৎপাদন করে।
3. সংগ্রাহী নালিকা : প্রতিটি বৃক্কীয় নালিকার শেষ প্রান্ত অপেক্ষাকৃত যে মোটা নালিকার সঙ্গে যুক্ত থাকে, তাকে সংগ্রাহী নালিকা বলে।
কাজ:
উৎপাদিত মুত্র এই অংশে সঞ্চিত হতে থাকে এবং তা ধীরে ধীরে গবিনীর মধ্যে প্রবেশ করে।

0 Comments