Advertisements
উদ্ভিদদেহে জল ও খনিজ লবণ মূল থেকে পাতায় কিভাবে পৌঁছয় তা সংক্ষেপে বর্ণনা কর।
Ans:
মূল থেকে জল ও খনিজ লবণের পাতায় সংবহন মূলরোমম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ কর্টেক্সের কোযক্তর দিয়ে, জাইলেম বাহিকার ভেতর দিয়ে, ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়ে পাতায় পৌঁছয়। এই জাইলেম বাহিকা মূল থেকে পাতা পর্যন্ত একটি অবিচ্ছিন্ন অঙ্গ গঠন করে। এই অবিচ্ছিন্ন অঙ্গে শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মূলজ চাপ, শোষণ-চাপ, প্রস্বেদন টান প্রভৃতির ফলে ওপরের দিকে বাহিত হয়ে পাতার মেসোফিল কলায় পৌঁছয়।

0 Comments