Advertisements
সমস্ত সবুজ উদ্ভিদ ধ্বংস হলে প্রাণিজগতের অস্তিত্বই বিপন্ন হবে কারণ -
প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধান দুটি উপাদান হল— অক্সিজেন ও খাদ্য। অক্সিজেন প্রাণী তার শ্বাসকার্য চালায়। এই অক্সিজেনের মূল উৎস সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদের তৈরি অক্সিজেন। এছাড়া খাদ্যের জন্য তৃণভোজী প্রাণীরা সম্পূর্ণভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। অন্যান্য সর্বভুক ও মাংসাশী প্রাণীরা পরোক্ষভাবে উদ্ভিদের ওপরই নির্ভর করে খাদ্যের জন্য। উদ্ভিদ সেই খাদ্য তৈরি করে সালোক-সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং, এর থেকেই বোঝা যায় প্রাণিকুল উদ্ভিদের ওপর তাদের অস্তিত্বের জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল। আজ যদি কোন কারণে সমগ্র সবুজ উদ্ভিদজগৎকে ধ্বংস করা হয় তবে প্রাণিজগতের অস্তিত্ব অচিরেই বিপন্ন হবে।

0 Comments