ট্রপােস্ফিয়ার : ভূ-পৃষ্ঠ থেকে ১৮ কিলােমিটার পর্যন্ত উধ্ধ্বের বাস়তুক্তরকে ট্রপােস্ফিয়ার বলে। বায়ুমণ্ডলের এই স্তরে প্রতি ১৬৫ মিটার উচ্চতার জন্য ১° সেন্টিগ্রেড করে তাপ কমে যায়, একে উত্তাপ কমে যাওয়ার গড় বলে। ভূ-পৃষ্ঠের ওপরে ১০-১৩ কিলােমিটার উচ্চতায় বায়ুর তাপ এই হারে কমতে থাকে। মধ্য অক্ষাংশে ট্রপােস্ফিয়ারের উর্ধ্ব সীমানায় বায়ুমণ্ডলের উত্তাপ - ৫৭ সেন্টিগ্রে থেকে -৬০° সেন্টিগ্রেড হয়। এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। বায়ুমণ্ডলে এই অংশেই মেঘ দেখা যায় ; এটি মেঘের রাজ্য, এখানেই বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। এছাড়া বায়ুমণ্ডলের এই স্তরে ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে। দৈনন্দিন আবহাওয়ায় আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি, এই বায়ুস্তরেও সে ধরনের পরিবর্তন দেখা যায়। মেরু অঞ্চলে ট্রপােস্ফিয়ার অনধিক ৮ কিলােমিটার উর্ধে বিস্তৃত অথচ নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা প্রায় ১৮ কিলােমিটার।

0 Comments