অ্যান্টার্কটিকা বা অস্ট্রেলিয়ার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন?
উত্তর: ডিসেম্বর মাসে উত্তর গােলার্ধে যখন শীতকাল, তখন পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের একটু কাছে আসার ফলে দক্ষিণ গােলার্ধে সূর্যের আলাে খাড়াভাবে পড়ে। এইজন্য দক্ষিণ গােলার্ধে দিন বড় এবং রাত ছােট হয়। দিন বড় হওয়ার দরুন এই সময় দক্ষিণ গােলার্ধের ভূ-পৃষ্ঠ ও বায়ুস্তর তুলনামূলক ভাবে গরম হওয়ার সুযােগ পায় অনেক বেশী। ফলে ঐ সময় দক্ষিণ গােলার্ধ তথা অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের সূচনা হয়।
শীতকালে ২৫শে ডিসেম্বর তারিখে উত্তর গােলার্ধে বড়দিন বা খ্রীষ্টমাস উৎসব পালিত হয়, এই সময় দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয়। এইজন্য উত্তর গােলার্ধের অধিবাসীরা শীতকালে (২৫শে ডিসেম্বর) বড়দিন পালন করলেও ঐ সময় দক্ষিণ গােলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে।

0 Comments